লিডস, জুলাই ২১ (ক্রিকেটটুমরো ডটকম)- পাকিস্তানের বোলিং তোপের মুখে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৮৮ রানে। লিডসের হেডিংলিতে খেলতে নেমেই ধাক্কায় খায় অসিরা। দলীয় ৪১ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন মার্কাস নর্থ। এছাড়া কোন ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান করতে পারেননি। তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফ। আমের খরচ করেন ২০ আর আসিফ দেন ৩০। বাকি দুই উইকেট নেন ওমর গুল, ৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৭ রান। ইমরান ফরহাদ ব্যাট করছেন ১৩ রান নিয়ে। অপর ব্যাটসম্যান সালমান বাট অপরাজিত আছেন ১২ রানে। দুই সিরিজের টেস্টে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। @ক্রিকেটটুমরো ডটকম