CT Correspondent
March 23, 2010, 4:09 pm
|Quick Share
ঢাকা, মার্চ ২৩ (ক্রিকেটটুমরো ডটকম)- বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)- এর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের বাংলাদেশ সফরে আসা আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগান মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আইসিসি প্রেসিডেন্টের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে খেলার সুযোগ দেয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি ভবিষ্যত আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে বাংলাদেশকে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ দেয়ারও অনুরোধ জানান তিনি।
আইসিসি প্রেসিডেন্ট মরগান গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের ধারায় সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে সে ধারা ধরে রেখে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে সেটাও মনে করেন মরগান।
এ সময় বিসিবি প্রেসিডেন্ট আহম মুস্তফা কামাল এমপি উপস্থিত ছিলেন।